কলকাতার কাছে শীর্ষস্থান খোয়ালো ঢাকা

কলকাতার কাছে শীর্ষস্থান খোয়ালো ঢাকা

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:২০

টানা দুদিন বায়ুদূষণের শীর্ষ শহর হিসেবে নিজের জায়গা ধরে রাখলেও তৃতীয় দিনের মাথায় নিজের জায়গা হারালো রাজধানী শহর ঢাকা। বাংলাদেশের রাজধানী শহরকে পেছনে ফেলে সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষস্থানে জায়গা হয়েছে ইন্ডিয়ার শহর কলকাতার।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২৪৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষ শহর আজ কলকাতা। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। ২৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।

এদিকে ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

একিউআই নির্দেশিকা অনুসারে, ০-৫০ স্কোর ‘ভালো’, ৫১-১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ মাত্রা নির্দেশ করে।

২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়- এ সময়ে শিশু, বয়স্ক ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading