বিজয় দিবসে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ বন্দিকে মুক্তির আদেশ

বিজয় দিবসে লঘু অপরাধে দণ্ডপ্রাপ্ত ৫ বন্দিকে মুক্তির আদেশ

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:১৮

বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে লঘু অপরাধে দেশের বিভিন্ন কারাগারে দণ্ডপ্রাপ্ত পাঁচ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে কারা কর্তৃপক্ষ।

বুধবার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয় বলে জানিয়েছেন কারা অধিদফতরের মিডিয়া ও উন্নয়ন শাখার সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ।

কারা অধিদফতরের এই কর্মকর্তা জানান, আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে এবং সংশ্লিষ্ট বন্দিদের মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন কারাগারে থাকা এসব বন্দিকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে মানবিক বিবেচনায় সাধারণত এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে কারা কর্তৃপক্ষ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading