আমানতকারীদের টাকা ফেরত নিয়ে যে তথ্য দিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:১০
প্রাথমিক প্রক্রিয়া শেষ হলেই শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা লেনদেন করতে পারবেন বলে জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
বুধবার (১০ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।
আসছে সপ্তাহে প্রথম বোর্ড মিটিং উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আমানতকারীদের ২ লাখ টাকা ফেরত দিতে কোনো সমস্যা হবে না।’
আইয়ুব মিয়া বলেন, ‘তিন বছরের মধ্যেই ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক, আমানতকারীদের আস্থা রাখার আহ্বান জানাই।’
ইউডি/রেজা

