ডিসেম্বরে ১০ দিনে রেমিট্যান্স ১২৯ কোটি ডলার

ডিসেম্বরে ১০ দিনে রেমিট্যান্স ১২৯ কোটি ডলার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫০

ডিসেম্বরের প্রথম ১০ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে ১২৯ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ কোটি ৯০ লাখ ডলার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার।

চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়াকে তিনি ইতিবাচক প্রবণতা হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, শুধু ১০ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।

এর আগে চলতি অর্থবছরে নভেম্বর মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে—মোট ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার; ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার; ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স প্রবাহ ছিল ৩০.৩২ বিলিয়ন ডলার—যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading