সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ সেনা নিহত: আইএসপিআর
উত্তরদক্ষিণ। শনিবার (১৩ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:১০
সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সন্ত্রাসীদের সঙ্গে শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষ চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
ইউডি/এবি

