পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন

পুঁজিবাজারে পতনে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ ডিসেম্বর) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। রবিবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ২০ মিনিট পর থেকে সূচক পতনমুখী হতে শুরু করে। পরে তা পুনরায় ঊর্ধ্বমুখী অবস্থানে ফিরে আসে। তবে, আজ লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা পতনমুখী অবস্থায় ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.৪৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৮০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৯টি কোম্পানির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির।

এ দিন ডিএসইতে মোট ৪৫৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২৪.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৫.১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৪৬ পয়েন্টে, শরিয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট কমে ৮৭০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৮.৫৮ পয়েন্ট কমে ১২ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ১৯টির।

সিএসইতে ১২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading