‘ম্যান্ডেট’ দুর্বল হলে অনেকগুলো কাজ করা সম্ভব নাও হতে পারে: তারেক রহমান
উত্তরদক্ষিণ। রবিবার (১৪ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:৪০
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের শক্তিশালী রায় পেতে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণের দুর্বল রায় নিয়ে সরকার গঠন হলে অনেকগুলো কাজ করা সম্ভব নাও হতে পারে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ। কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে।
ইউডি/এবি

