১৬ ডিসেম্বরের প্রত্যয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি: আসিফ নজরুল

১৬ ডিসেম্বরের প্রত্যয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি: আসিফ নজরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:৫৬

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “১৬ ডিসেম্বরের যে প্রত্যয় ছিল, সেটা দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ পেয়েছি। এখানে (জাতীয় স্মৃতিসৌধ) আসলে ভালো লাগে। শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।”

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসিফ নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, আমাদের সেই অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলো সব মনে পড়ে।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading