ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০০:৫০

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এবং জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ক্লাব হাউজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক হাসান, সাবেক সভাপতি, বিজিএমইএ; ব্যবস্থাপনা পরিচালক, জায়ান্ট গ্রুপ; চেয়ারম্যান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বাফট); এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উপদেষ্টা, দাতা ও লাইফ মেম্বার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো. রেজাউল করিম বিল্লাহ। অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জনাব মো. হুমায়ুন কবির (শিপন)।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে মোট ৭১ জন শিশু শিল্পী অংশগ্রহণ করে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ স্টেশনারির সৌজন্যে অংশগ্রহণকারী সকল শিল্পীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিশ্বাস করে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading