বিশ্বে বায়ুদূষণের শীর্ষে সারায়েভো, ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে সারায়েভো, ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

উত্তরদক্ষিণ। বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:৩৫

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো, স্কোর ৪৫১ যা ‘দুর্যোগপূর্ণ’। আর এ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ষষ্ঠ অবস্থানে, যার স্কোর ২০২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ার দিল্লি, স্কোর ২৮২, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৪, চতুর্থ স্থানে চীনের হুয়ান শহর, স্কোর ২১৩, পঞ্চম অবস্থানে চিলির সানতিয়াগো, স্কোর ২১২।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading