মালিবাগের মদের বার বন্ধের দাবি ইমাম-খতিব ওলামা পরিষদের

মালিবাগের মদের বার বন্ধের দাবি ইমাম-খতিব ওলামা পরিষদের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:১০

মালিবাগে অবস্থিত ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়ির নামবিহীন বারে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছে হাতিরঝিলের ইমাম-খতিব ওলামা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মাদক ও নেশাদ্রব্য ইসলামি শরিয়ত অনুযায়ী সুস্পষ্টভাবে হারাম এবং সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও ভয়াবহ ক্ষতিকর। মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্যাকাণ্ডসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী দেশে প্রায় দেড় কোটি মানুষ মাদকাসক্ত, যা জাতির জন্য মারাত্মক হুমকি।

তারা বলেন, মালিবাগ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯ নম্বর বাড়ির নামবিহীন বারে প্রকাশ্যে মদ বিক্রি ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়ছে।

এছাড়া যুবসমাজ সহজেই নেশার দিকে ধাবিত হচ্ছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় এ ধরনের কার্যক্রম ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটাচ্ছে। আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো হলো-

১) অবিলম্বে উক্ত প্রতিষ্ঠানগুলোর মদ বিক্রির লাইসেন্স বাতিল করতে হবে।
২) জনস্বার্থে বার দুটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
৩) এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading