মেয়েসহ ৮ জনের টিকিট সংগ্রহ করলেন তারেক রহমান

মেয়েসহ ৮ জনের টিকিট সংগ্রহ করলেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২২:৩০

দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেয়ে জাইমা রহমানসহ ৮ জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমানের বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তাদের।

সব ঠিক থাকলে বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ঢাকায় অবতরণের আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রা বিরতি করবে।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading