২৭তম বিসিএস থেকে ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার

২৭তম বিসিএস থেকে ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

সরকার ২০০৫ সালের ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার সার্ভিসে প্রথম ধাপে নিয়োগ দিয়েছে।

এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।

এর আগে, গত ৫ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, শর্তসাপেক্ষে এসব প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতনস্কেলে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading