‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’

‘সাধারণ কফিনে হাসিমুখে আল্লাহর কাছে হাজির হবো’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর দিনে দেওয়া একটি আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে দেওয়া পোস্টে তিনি লিখেছিলেন, ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’ পোস্টটির সঙ্গে একটি কফিনের ছবিও যুক্ত করা হয়।

পোস্টে আরও লেখা হয়, ‘হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।’ মুহূর্তের মধ্যেই পোস্টটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার ও রি-পোস্ট হতে থাকে।

এছাড়া ওসমান হাদির মৃত্যুর দিনেই দেওয়া আরেকটি পুরোনো পোস্ট নতুন করে আলোচনায় আসে। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়।

আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তরে আজাদের সন্তানরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি।’

এদিকে ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে।

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ফ্লাইটটির অবতরণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading