ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স এফবিএস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স এফবিএস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০০:৫০

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স এফবিএস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলগুলোর অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে।

টুর্নামেন্টে মার্কেটিং বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ম্যানেজমেন্ট গ্রিন দল রানার্সআপ হয়েছে।

খেলায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন পলাশ (মার্কেটিং বিভাগ) এছাড়াও সেরা ব্যাটসম্যান এস. কে. রাইয়ান মাহফুজ (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), সেরা বোলার আমিনুল করিম (মার্কেটিং বিভাগ) এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান আকশ হোসাইন আবিদ (ম্যানেজমেন্ট রেড)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইনুল কবির, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক অতিরিক্ত সচিব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ নাজমুল ইসলাম এবং সহকারী ক্রীড়া সম্পাদক জনাব মো. রেজাউল করিম। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও দিকনির্দেশনায় টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

এই টুর্নামেন্ট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করেছে। ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল, আয়োজক, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়।

ক্লাব কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে, ভবিষ্যতেও খেলাধুলা, অ্যালামনাই সম্পৃক্ততা এবং সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading