মির্জা ফখরুল অসুস্থ

মির্জা ফখরুল অসুস্থ

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট ১৪:০৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তারের পরামর্শে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব গভীর রাতে (শুক্রবার) হঠাৎ করে ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন (জ্বর)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।

আরও পড়ুন: অবিলম্বে হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading