জাতীয় কবির পাশে সমাহিত হলেন আপসহীন বিপ্লবী হাদি
উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ১৬:০৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
ঢাবির সিন্ডিকেট সভায় ওসমান হাদির দাফনের স্থান হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণ নির্ধারণ করা হয়।
এরআগে শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয় । হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়ান। পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
এদিকে জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দলের নেতারাও জানাজায় অংশ নেন। শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে সকালে থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।
ইউডি/এবি

