তারেক রহমানের সাথে দেশে ফেরার সঙ্গী ‘জেবু’

তারেক রহমানের সাথে দেশে ফেরার সঙ্গী ‘জেবু’

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:৫০

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে তার পোষা বিড়াল ‘জেবু’।

নেটিজেনদের কৌতূহলের মূল প্রশ্ন— তারেক রহমানের সঙ্গে কি তার আদরের বিড়ালটিও দেশে আসছে? ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী বিড়াল জেবুর জন্য ইতোমধ্যেই পাসপোর্টসহ প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন সম্পন্ন করা হয়েছে। ফলে পরিবারসহ তারেক রহমানের সঙ্গে জেবুও দেশে ফিরছে— এমনটাই নিশ্চিত হওয়া গেছে।

এর আগেও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা নেটিজেনদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

তারেক রহমান নিজেও একাধিকবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত শেয়ার করেছেন। এতে করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বিড়াল জেবু পরিচিতি লাভ করে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেন। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি জানান, বিড়ালটি মূলত তার মেয়ের হলেও বর্তমানে পরিবারের সবার প্রিয় হয়ে উঠেছে। ওই সাক্ষাৎকারেই তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।

এছাড়া মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। তাই তাঁর প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানবজীবনও ঝুঁকির মুখে পড়তে পারে— বলেও মন্তব্য করেন তিনি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading