‘জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান’ ১৬ কেজি গাজা ও দেশীয় অস্ত্র উদ্ধার
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:১৫
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ৪ নম্বর সেক্টরে যৌথ বাহিনীর অভিযান চলছে। এ সময় ১৬ কেজি গাঁজা দেশীয়শ অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জুয়েল রানা।
তিনি বলেন, সকাল থেকে মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সকালে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাজা দেশীয় অস্ত্র ও ১২ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সকাল ৯ টায় ৪ নম্বর সেক্টরের পিচ্চি রাজার মাদকের বিভিন্ন স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান এখনো চলমান রয়েছে বলে জানান তিনি।
ইউডি/রেজা

