‘রাজনৈতিক টানাপোড়েন থাকলেও ইন্ডিয়ার সঙ্গে বাণিজ্য চলবে’
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫০
রাজনৈতিক সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকলেও ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, রাজনীতি আর বাণিজ্য এক জিনিস নয়। দেশের স্বার্থে যেখানে সাশ্রয়ী ও সময়মতো পণ্য পাওয়া যাবে, সেখান থেকেই আমদানি করা হবে।
ইন্ডিয়ার সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষাপটে সেখান থেকে চাল আমদানির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আমি সব সময় বলি ট্রেড আর পলিটিক্স আলাদা করে দেখতে হবে।
যদি ইন্ডিয়া থেকে চাল না এনে ভিয়েতনাম থেকে আনতে গিয়ে ১০ টাকা বেশি খরচ হয়, শুধু রাজনৈতিক কারণে আমরা সেটা করব না। আমাদের দেখতে হবে কে কম দামে, সময়মতো দিতে পারছে।
ইউডি/এআর

