বুধবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১
বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল, ১নং মিন্টু রোডের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার জন্য অনুরোধ করেছে।
ইউডি/এআর

