নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে গেলেন শিক্ষা উপদেষ্টা

নিহত দিপু চন্দ্র দাসের বাড়িতে গেলেন শিক্ষা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট :৫৭

ময়মনসিংহের ভালুকায় সম্প্রতি ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হত্যা করা হয় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিহত দিপুর বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শিক্ষা উপদেষ্টা এদিন সরকারের পক্ষ থেকে ময়মনসিংহে গিয়ে দিপু দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে হত্যা করা হয় দিপু দাসকে। পরে মহাসড়কের আইল্যান্ডে মৃতদেহ ঝুলিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

যদিও এ ঘটনায় ‘ধর্ম অবমাননার’ কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে।মঙ্গলবার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এতে আরও বলা হয়, ‘সরকারের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মঙ্গলবার ময়মনসিংহে পরিবারের সঙ্গে দেখা করে সরকারের সহানুভূতি এবং এই কঠিন সময়ে সহায়তার আশ্বাস দিয়েছেন’।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading