বিশাল বহর নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

বিশাল বহর নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:৫৫

দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনিসহ তার সফর সঙ্গীরা।

তবে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে কারা তার সঙ্গে আসছেন, তা নিয়ে কৌতুহল রয়েছে জনমনে।

সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হ‌য়েছে।

তবে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া একই ফ্লাইটের বিজনেস ক্লাসে ওই ছয় জনের বাইরে নিজস্ব অর্থে যারা টি‌কিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন—মাহিদুর রহমান, ম‌ু‌জিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবা‌য়ের বাবু, এম এ সাল‌াম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ।

জানা গেছে, এই ফ্লাইটের বিজনেস ক্লাসের ওয়ানও‌য়ে টিকিট ৩,৬০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টি‌কিট কেটেছেন।

জানা গেছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালিসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন একই বিমানের ফ্লাইটে। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন এই সফরে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading