তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় তাঁকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ৩৬ মিনিটে শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান।

শফিকুর রহমান তাঁর পোস্টে লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
ব্রিটেনে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাঁদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে আজ সকাল ৯টা ৫৬ মিনিটে।

সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে তারেক রহমান বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বের হয়ে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হন।

রাজধানীর পূর্বাচলে ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading