বিপিএলে ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

বিপিএলে ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা, মুশফিকের মোনাজাত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৩৫

শুরু হয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হলো ভিন্নভাবে।

গত ১২ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মরণে বিসিবি আগেও সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছিল। আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচে এক মিনিট নীরবতা পালন করে তাকে স্মরণ করা হয়।

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্টরা। নীরবতা পালনের সময় দেখা গেছে রাজশাহী দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম মোনাজাত ধরে দোয়া করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি। আজ আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং প্রথম ম্যাচের শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading