হাদি-হত্যার বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা

হাদি-হত্যার বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৫৫

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন।

শাহবাগে অবস্থানের ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।জুমা বলেন, হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা হতাশাজনক।

তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর খুনিদের অবস্থান ও পলায়ন নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সুস্পষ্ট তথ্য নেই।

রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের কাঁধে পড়লে এমন সরকার টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তিনি আরও বলেন, হাদি কখনো নিজেকে নেতা হিসেবে তুলে ধরেননি, বরং নিজেকে ইনকিলাবের একজন কর্মী হিসেবে পরিচয় দিতেন।

মৃত্যুর পরও তিনি আন্দোলনের প্রেরণা হয়ে আছেন।বিচারের দাবিকে ‘মব’ বা বিশৃঙ্খলা হিসেবে চিহ্নিত করার চেষ্টার নিন্দা জানিয়ে জুমা বলেন, ইনকিলাব মঞ্চ সহিংসতায় বিশ্বাস করে না। বিচার বিলম্বিত করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি যত শক্তিশালীই হোক, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। শাহবাগ সাক্ষী থাকুক—শহীদ শরিফ ওসমান হাদির বিচার এই বাংলার মাটিতেই হবে এবং তা আদায় হবে শাহবাগ থেকেই।

এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে সেখানে রাত্রিযাপন ও অনশন কর্মসূচিও চালানো হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading