৩ লাখ প্রবাসী পেলেন পোস্টাল ব্যালট

৩ লাখ প্রবাসী পেলেন পোস্টাল ব্যালট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৩৫

বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করি, দেশের মধ্যে সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের এই সংখ্যা ১০ লাখ হতে পারে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যার মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি ও সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।

সব মিলিয়ে গত ৮ দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট পাঠানো হয় বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৫৭ হাজার ৩৪৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয় বলে ইসি’র কর্মকর্তারা জানিয়েছেন ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading