মৌলভীবাজারে ৩টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, আপডেট ১৪:৩৫
মৌলভীবাজারে তিনটি বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও চাকুসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো আতাউর রহমান সুজন জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদ আসে। এর ভিত্তিতে বিজিবি এসব মালামাল উদ্ধার করেছে। তবে বিজিবির উপস্থিতি আঁচ করতে পাড়ায় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
এ সময় তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি পাওয়ারজেল উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।
ইউডি/রেজা

