নাগরিক পদক দেবে ডিএনসিসি

নাগরিক পদক দেবে ডিএনসিসি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫০

নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা জানাতে ‘নাগরিক পদক’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ লক্ষ্যে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। গঠিত কমিটি নাগরিক পদকের জন্য প্রাপ্ত আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে। এরপর যোগ্য প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রস্তুত করে তা পর্যালোচনার জন্য ডিএনসিসির বোর্ড সভায় উপস্থাপন করা হবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা গুণীজন ও সফল প্রতিষ্ঠানকে এই নাগরিক পদক প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। প্রশাসকের সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।

ডিএনসিসি সূত্রে আরও জানা গেছে, গঠিত এই তিন সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে সংস্থাটির নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহকে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে থাকছেন ডিএনসিসির আইন কর্মকর্তা মমতাজ মহল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading