ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:০০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে তারেক রহমানের আবেদন নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদন দেওয়া হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন তারেক রহমানের ভোটার তালিকাভুক্তির বিষয়টি অনুমোদন করেছে।এর আগে, গত ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান।

ওই দিনই তিনি আঙুলের ছাপ, চোখের মণির (আইরিস) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।এর আগেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

এ জন্য নির্বাচন কমিশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখে।বিএনপি মিডিয়া সেল শনিবার দুপুরে দেওয়া এক পোস্টে জানায়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীরের বরাতে জানানো হয়, বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading