সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। একই সঙ্গে দেশের অন্যান্য নৌপথেও লঞ্চ চলাচল স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ রোববার সন্ধ্যায় জারি করা নৌচলাচলের বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ঘন কুয়াশার কারণে আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের উদ্দেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

তবে যেসব লঞ্চ ও নৌযান ইতোমধ্যে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে, তাদের ‘অভ্যন্তরীণ নৌ চলাচল আইন, ১৯৭৬’ অনুযায়ী সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহম্মদ মোবারক হোসেন বলেন, সন্ধ্যার পর হঠাৎ করে ঘন কুয়াশা পড়েছে।

বুড়িগঙ্গা নদীতেই অল্প দূরে কিছুই দেখা যাচ্ছে না। বড় নদীগুলোতে কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকেই লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আগামীকাল কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’এদিকে হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধের ঘোষণায় সদরঘাটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

অনেক যাত্রী সন্ধ্যার পর লঞ্চ ছাড়বে—এই আশায় ঘাটে এসে অপেক্ষা করছিলেন। কিন্তু কুয়াশার কারণে চলাচল বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়েন বলে জানান সংশ্লিষ্টরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading