ইন্ডিয়াতে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

ইন্ডিয়াতে সংখ্যালঘু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:০

বাংলাদেশ ইন্ডিয়ার সাম্প্রতিক সংখ্যালঘু হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ইন্ডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এ তথ্য জানান।মুখপাত্র বলেন, ‘ইন্ডিয়াতে মুসলিম ও খ্রিস্টানসহ বিভিন্ন সংখ্যালঘুর বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচার আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা গভীর উদ্বেগের বিষয়।

এই মাসে ওড়িশায় একজন মুসলিম যুবক জুয়েল রানার, বিহারে মুহাম্মদ আতাহার হোসেনের এবং কেরালায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তির নৃশংস হত্যা সহ বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের ওপর গণপিটুনি-সহিংসতার ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে বড়দিন উদযাপনকালে ইন্ডিয়ার বিভিন্ন স্থানে খ্রিস্টানদের ওপর সংঘটিত গণসহিংসতার বিষয়েও আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

এসব ঘটনা আমরা ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখি।’মাহবুবুল আলম আশা প্রকাশ করেন,ইন্ডিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, প্রত্যেক দেশের দায়িত্ব হলো তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা এবং তা যথাযথভাবে পালন করা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading