শহীদ হাদির আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শহীদ হাদির আসনে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:০০

আততায়ীর গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২৮ ডিসেম্বর) দলটির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে লড়বেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। ওই আসনের নির্বাচনি এলাকায় প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবে এনসিপি।

তবে জামায়াতের হয়ে ঢাকা-৮ আসনে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে তার। জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে এ আসনের প্রার্থী কে হবেন- তা নিয়েই চলছে যত আলোচনা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading