খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ১২-১৩ জানুয়ারি

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ১২-১৩ জানুয়ারি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৫৮

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (apply.ku.ac.bd) নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৩ জানুয়ারি (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)। এরপর মেধা তালিকা থেকে আগামী ১২ ও ১৩ জানুয়ারি (সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত) ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ দিকে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের প্রধানরা নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন: বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ভর্তি কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) এবং ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading