খালেদা জিয়ার জানাজা ও দাফনের সিদ্ধান্ত পরে জানানো হবে: রুহুল কবির রিজভী
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ০৯:৪০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি ছায়া থেকে বঞ্চিত হলো। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এই সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য কঠিন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ারে সাংবাদিকদের সামনে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, আজ তিনি চলে গেলেন। সারা দেশ, সারা বিশ্ব এই নিপীতড়িত মজলুম নেত্রীর জন্য গভীর শ্রদ্ধা জানাচ্ছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান।
গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।
ইউডি/এবি

