খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাল রাশিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাল রাশিয়া

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৪০

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে রাশিয়া

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এই শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে অবস্থিত রাশিয়া দূতাবাস গভীরভাবে শোকাহত। সরকারপ্রধান হিসেবে তার তিন মেয়াদে আমাদের দেশের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক বজায় ছিল, তার জন্য রাশিয়া কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করবে।

আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং দলের সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading