খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজারের বেশি পুলিশ

খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় থাকবে ১০ হাজারের বেশি পুলিশ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। বুধবার দুপুরে জানাজার আগে মরদেহবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলেও জানান।প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন। কিছুদিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরো বড় আকারে হবে। সে আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার দাফন ও জানাজা—সব কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য থাকবেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading