খালেজা জিয়ার জানাজা, মেট্রোরেলের বিশেষ সার্ভিস
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:২৫
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এ, কে, এম, খায়রুল আলম পরিচালক (প্রশাসন) এক বিজ্ঞপ্তিতে জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করবে।
প্রসঙ্গত, গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে আজ মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
ইউডি/এআর

