৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:০০

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ৪৬তম বিসিএসের ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) উপলক্ষে সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এমতাবস্থায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৪৬তম বিসিএসের যে মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানিয়েছে পিএসসি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading