৩৮১ কোটি টাকায় ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

৩৮১ কোটি টাকায় ৭০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবরর পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৮১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা। এছাড়া চীন থেকে প্রায় ৯৮ কোটি টাকার ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠেকে চাল কেনার এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে ১৪তম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। সৌদি আরব থেকে এই সার আনতে ব্যয় হবে ১৯০ কোচি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৮৮.৩৩ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১০ম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এই সার কিনতে ব্যয় হবে ১৯০ কোটি ৫৯ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৭৩.৬২৫ মার্কিন ডলার।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিএসপিসিএল এর জন্য ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। চীনের গুয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোং লিমিটেডের কাছ থেকে এই ফসফরিক অ্যাসিড আনতে ব্যয় হবে ৯৭ কোটি ৭০ লাখ ৪১ হাজার ০৮ টাকা। প্রতি টন ফসফরিক অ্যাসিডের দাম পড়বে ৭৫০.৬০ মার্কিন ডলার।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading