‘ম্যাডাম আমাকে মিনু বলে ডাকতেন’

‘ম্যাডাম আমাকে মিনু বলে ডাকতেন’
Oplus_131072

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ০৯:০০

‘ম্যাডাম আমাকে মিনু বলে ডাকতেন। স্নেহ করতেন অনেক বেশি, নিঃসন্দেহে আমরা একজন অভিভাবক হারালাম।’ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওসহ এক পোস্টে এমন আবেগঘন কথা লেখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

মিনুর নিজস্ব ফেসবুকে পোস্ট করা ১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে বিভিন্ন সময়ের বেগম খালেদা জিয়ার সঙ্গে কথোপকথন ছাড়াও স্মৃতিচারণ করেন। মিনু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

ভিডিওটিতে বেগম খালেদা জিয়ার বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো উল্লেখ করে মিনু বলেন, ঘরে যতগুলো ছবি আছে, প্রায় ৪০-৫০টা ছবিই বেগম খালেদা জিয়ার। ম্যাডামের সেই স্মৃতি, রাজনৈতিক দল বিএনপি যখন করুণ অবস্থায়, আমরা তখন কয়েকজন তরুণ প্রাণ-নেতারা ম্যাডামের বাসায় গিয়ে অনেক অনুনয়-বিনুনয় করলাম রাজনীতিতে আসার জন্য। প্রায় সাড়ে ৯ মাইল দূরত্বে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বায়তুল মোকাররমের প্রোগ্রামে আমি পাশে ছিলাম।

তিনি আরও বলেন, আট দলের নেতৃত্ব নেওয়ার পর, একসঙ্গে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ যখন বের হয়ে গিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, ম্যাডাম তখন সুমহান মাথা উঁচু করে ছিলেন। আমাদের দিকে তাকিয়ে হাসছিলেন। সমগ্র রাজশাহী-রংপুর অঞ্চলের প্রায় ৭৯টি কনস্ট্রুয়েন্সি পুনর্গঠন করা ভবিষ্যতে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের জয় লাভের জন্য দায়িত্ব দেওয়া। তিনি দেখেছেন এই সফলতা।

ফেলে আসা দিনের স্মৃতিচারণ করে মিনু বলেন, তিনি আমাকে আমার পর্যায়ে যত বাংলাদেশের নেতা আছে, সবচেয়ে বেশি স্নেহ করতেন। তিনি কোনোদিন মেয়র সাহেব বলেননি, তিনি কোনোদিন মিজানুর রহমান বলেননি, তিনি এক কথাই মিনু বলতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন মিজান, ম্যাডাম বলতেন মিনু।

তিনি বলেন, আমার জীবনে আল্লাহ যে সম্মান দিয়েছে, সবকিছুই তিনি আমাকে তৈরি করে দিয়েছেন। আমাদের মতো নেতাদের কথা। আল্লাহ উনাকে বেহেস্ত দেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading