মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১১:৩০
আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএনপি নেতা দুদু নেতাকর্মীসহ বেগম খালেদা জিয়ার জানাজাস্থলে আসেন।
এদিকে আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো জনতা সমেবেত হয়েছেন। জানাজায় অংশগ্রহণকারী মানুষের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশের গেট খুলে দেওয়া হয়েছে।
বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেট খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাখো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। দক্ষিণ প্লাজা এলাকার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
ইউডি/রেজা

