ঢাকায় ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ঢাকায় ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:১৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে ইন্ডিয়ান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর।

ঢাকার ইন্ডিয়ান হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এই কর্মকর্তা জানান, ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ইন্ডিয়ার সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।

উল্লেখ‌্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ইন্ডিয়ার কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading