খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার উদ্দেশে খালেদা জিয়ার মরদেহ আনা হয়।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ বহনকারী গাড়িটি ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়। সেখানে খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করেন।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading