খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে এক ব্যক্তির মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৫০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার সময় ভিড়ের মধ্যে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মানিক। তিনি ভোলা জেলার বাসিন্দা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগে থেকেই বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। এই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইউডি/এআর

