ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছেন

ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছেন

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৫৯

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে মোট ৯৩ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন ১০৯৭ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৪০২ জন।

রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের একজনের বয়স ৩১ থেকে ৩৫, একজনের ৩৬ থেকে ৪০ এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।

মারা যাওয়া ৯৩ জনের মধ্যে ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩২, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১১ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে খুলনায় ১৮, বরিশালে ৯ জন, ময়মনসিংহে আটজন, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৬৮৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ১৯৩ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading