কাপ্তাইয়ে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:১০

রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় কাপ্তাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন। এ সময় বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading