সিলেট স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সিলেট স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:১০

না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশে চলছে রাষ্ট্রীয় শোক।

শোকের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টির দিনের দুটি ম্যাচ স্থগিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, জাতীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে আজ (বুধবার) ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। একই সময়ে দুপুর ঠিক ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা।

বিসিবি সূত্র জানায়, গায়েবানা জানাজায় অংশ নেন বিসিবির কর্মকর্তা, জাতীয় ও ঘরোয়া ক্রিকেটারসহ ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। শোক ও শ্রদ্ধায় নীরব হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।এর আগে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।

বিবৃতিতে বিসিবি স্মরণ করে জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়, যা আজকের সাফল্যের ভিত্তি তৈরি করেছে।

বিসিবি আরও জানায়, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading