রাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:৪৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিসা নওরীন পুষ্পিতার (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেস থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।
মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি।
তিনি বলেন, পরিবার আসলে নিহতের মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইউডি/এআর

