বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

বড় ভাইকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই

উত্তরদক্ষিণ। বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২৩:

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আপন ছোট ভাই। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছিদ্দিক একই গ্রামের হাজী ছেলামত উল্যার বাড়ির ছেলামত উল্যার ছেলে।

নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, আমার বাবার আট ভাই। বাবা বাড়ির পাশে কিছু জমিতে ধান চাষ করে আসছে। কাকা হারুনুর রশীদও পৃথকভাবে কিছু জমিতে চাষাবাদ করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে হারুনুর রশীদ বাবার দখলে থাকা ধান ক্ষেতে নিজে চাষাবাদ করবে বলে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেইটে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে কাকা বাবাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৯টার দিকে তিনি মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ওসি এম এ বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading